স্পোর্টস রিপোর্টার
এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে খেলতে আজ বাহরাইন যাচ্ছে বাংলাদেশ। ই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, বাহরাইন এবং ভুটান। বুধবার বাহরাইন, শুক্রবার জর্ডান এবং রবিবার ভুটানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ। সব কয়টি খেলা হবে বাহরাইনের মানামায় খলিফা স্পোর্টস স্টেডিয়ামে। ২৩ ফুটবলার দলে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন মূল জাতীয় দলে খেলেছেন। তিনি ইয়াসিন আরাফাত। বাহরাইনে খেলা শেষ করে ওমানে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।