মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পাকুন্দিয়ায় প্রস্তুতি সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে পাকুন্দিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ জুয়েল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন প্রমুখ।

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।