আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় থানা-পুলিশের বিশেষ অভিযানে মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে। উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাশাইল গ্রামের আলমগীর শিকদারের ছেলে আল আমিন শিকদারকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গৌরনদী থেকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে মারামারি মামলার আসামি উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা রাব্বি ইসলামকে ঐ রাতে গ্রেফতার করেন এসআই আব্বাসউদ্দিন। গ্রেফতারকৃত আল আমিন গৌরনদী থানায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃতদের রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।