বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শনিবার রাতে সাত জুয়াড়ি গ্রেফতার হয়েছে।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে তাস খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জুয়াড়িতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১৫০০ টাকা ও দুই সেট তাস উদ্ধার করে পুলিশ। এসআই রেজাউল করিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন। রবিবার সকালে জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়।