নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের নসীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নেত্রকোনা-মদন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, নসীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মার্জিয়া আক্তার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে নানির সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে অপহরণের পর ধর্ষণের শিকার হয় নেত্রকোনার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু। এ ব্যাপারে নেত্রকোনা থানায় মামলা হয়।