যশোরে ট্রেনে কেটে পড়ে বৃদ্ধার মৃত্যু

যশোর অফিস

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৭০) বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শহরের মুজিব সড়ক রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।