আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আয়েশা খাতুনকে পুলিশ গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়ে।
শনিবার রাতে পুলিশ পৌর এলাকার সাকিদার পাড়ায় মাদক ব্যবসায়ী আরমান হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী পালিয়ে যায়। তখন আরমানের মা আয়েশা খাতুনকে ১১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, আরমান ও তার পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আরমান বর্তমানে জেলহাজতে আছে। তার মা আয়েশা খাতুনও মাদক ব্যবসায়ী।