ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের (মেয়ে) লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা সেখানে লাশটি ফেলে গেছে তা জানতে পারেনি পুলিশ। গতকাল রবিবার সকালে লাশটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের পাশে নবজাতকের লাশটি পড়েছিল। কয়েকজন অ্যাম্বুলেন্সচালক সেটি দেখে পুলিশকে খবর দেয়। এর পরই লাশ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স একদিন।