g ইত্তেফাক রিপোর্ট
অবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুর সোয়া ২টা থেকে বিকাল পর্যন্ত্ম দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন আহমেদের সমন্বয়ে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
উলেস্নখ্য, গত ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় গত ২৭ অক্টোবর দুদকের এক আবেদেনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন সাতদিন হেফাজতে রেখে শামীমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সাত দিনের রিমান্ডের গতকাল ছিল প্রথম দিন। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাতকড়া পরিয়ে তাকে মাইক্রোবাসে করে দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রমনা থানায় নিয়ে রাখা হবে। বাকি ৬ দিন তাকে সেখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।