সবুজবাগ থানা আওয়ামী লীগের আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন ও শুদ্ধি অভিযানের প্রতি সংহতি প্রকাশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ থানা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশ্রাফুজ্জামান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও পেশাজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান সরদার, মুক্তিযোদ্ধা সামসুল আলম চৌধুরী, ফারুক আহমেদ, খকরুজ্জামান টিপু, ওবায়দুল হাকি পিয়াল, আবুল কালাম, মহিলা লীগ নেত্রী রওশন আকতার প্রমুখ।

বক্তারা বলেন, যখন প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন এবং দুর্নীতি বন্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করছেন, তখন এক শ্রেণির মিডিয়া সরকার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে প্রধানমন্ত্রীর চলমান কাজকে ব্যাহত করার অপচেষ্টা করছে। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের জোর দাবি জানান বক্তারা। —প্রেস বিজ্ঞপ্তি