ব্রেক্সিট বিলম্বের জন্য টোরি দলের কাছে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি এজন্য পার্লামেন্টকে দায়ী করেছেন। এদিকে ব্রেক্সিট পার্টির প্রধান নাইজেল ফারাজ আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের
প্রধানমন্ত্রী বরিস জনসন নিজ কনজারভেটিভ দলের এমপিদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, অনেক এমপি আমাকে ভোট দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনকে বের করে আনতে। কিন্তু আমি সেটা পারিনি। এই ঘটনা খুবই দুঃখজনক এবং একইসঙ্গে ব্যথাদায়ক। তিনি একটি মিডিয়াকে দেওয়াকে সাক্ষাত্কারে বলেন, এটা দুঃখজনক হলেও সবাই জানে কেন এটা ঘটেছে। সরকার এবং বিরোধী দলের সঙ্গে মতপার্থক্যের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রার্থী হবেন না ফারাজ
নাইজেল ফারাজ জানিয়েছেন, আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না তিনি। এর চেয়ে বরং দলের হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণা চালাবেন। ফারাজ বিবিসিকে বলেন, পার্লামেন্টে যাওয়ার চেয়ে দেশের স্বার্থে ব্রেক্সিট চুক্তির ব্যাপারে সারাদেশে প্রচারণা চালানোই গুরুত্বপূর্ণ।