হংকংয়ে শপিংমলে বিক্ষোভ ছুরিকাঘাতে আহত ৪

হংকংয়ে গণতন্ত্রকামীদের বিক্ষোভে এক ব্যক্তির ছুরি হামলায় চার জন আহত হয়েছে। গতকাল রবিবার তাইকু জেলার সিটিপ্লাজায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী এক জনের কানেও কামড় দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর পরিচয় জানা যায়নি। সিটিপ্লাজা ছিল গতকাল বিক্ষোভের কেন্দ্রস্থল। গত মার্চে বিক্ষোভ শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা প্রথম ঘটল। —বিবিসি