ইরাকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বন্দরের রাস্তা অবরোধ

ইরাকে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। স্থানীয় সময় শনিবার হাজার হাজার মানুষ বন্দরের রাস্তা অবরোধ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত এবং ৯১ জন আহত হয়েছে। গত মাসে শুরু হওয়া বিক্ষোভে প্রথমদিকে ব্যাপক সহিংসতা থাকলেও কিছুদিন ধরে অহিংস বিক্ষোভ চলছে। গতকাল বিক্ষোভের কেন্দ্র ছিল দেশটির প্রধান উপসাগরীয় বন্দর উম কসরের রাস্তা। সেখানে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তারা সরকারের পদত্যাগ দাবি করে এবং সৌদি আরব, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ যে কোনো দেশের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানায়। —রয়টার্স