এবার ফ্রান্সের লরি থেকে ৩১ পাকিস্তানি উদ্ধার

ব্রিটেনের পর এবার ফ্রান্সের একটি লরি থেকে ৩১ পাকিস্তানিকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার প্রসিকিউটর জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে একটি লরি থেকে উদ্ধার হওয়া যাত্রী এবং চালক সবাই পাকিস্তানি। শুক্রবার ইতালি সীমান্তে রুটিন তল্লাশির সময় তাদের পাওয়া যায় বলে প্রসিকিউটর জানিয়েছেন। এই মানব পাচারের পেছনে দায়ীদের খুঁজে বের করা হবে বলে প্রসিকিউটর জানান। গত মাসে ব্রিটেনের একটি লরিতে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয় যাদের সবাই ভিয়েতনামের নাগরিক। —ডন