যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিষেধাজ্ঞা তুলবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ওপর নিষেধাজ্ঞা তুলবে না ইরান। তেহরানে মার্কিন দূতাবাস দখলের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ কথা জানিয়েছেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, শত্রু দেশের সঙ্গে কোনো আলোচনা নয়। কেউ যদি মনে করেন, শত্রু দেশের সঙ্গে সমঝোতা করলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে সেই ধারণা ১০০ শতাংশ ভুল। —রয়টার্স