বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। রবিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েন এই ক্রিকেট তারকা।
এর আগে দেশের হয়ে সর্বাধিক ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল ধোনির দখলে। কিন্তু এবার ৯৯ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার নজির গড়লেন রোহিত। ইতিমধ্যেই রোহিত চারটি শতক এবং ১৭টি অর্ধশতক করে ফেলেছেন। ৩২.১৪ গড় অনুযায়ী তাঁর মোট রান সংগ্রহের পরিমাণ ২৪৪৩। দলের ব্যাটিং অর্ডারের শীর্ষে থেকে তার ধারাবাহিক ব্যাটিং দক্ষতা তাকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও ভারতের অপরিহার্য খেলোয়াড় করে তুলেছে। এই ফরম্যাটে তিনি এখনও পর্যন্ত সর্বাধিক ১১৮ রান করেছেন।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় রোহিত শর্মার। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে অংশগ্রহণের সংখ্যা অনুযায়ী বিশ্ব ক্রমতালিকায় পাকিস্তানের শোয়েব মালিক (১১১)। ওই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ওই স্থানটি ভাগ করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে।
আরও পড়ুন: মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়
অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার কারণে এখন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের পর সুগম হয়। মুশফিক আর সৌম্যের ব্যাটে ভর করে বাংলাদেশ ভালো অবস্থায় যায়। সোম্য আউট হওয়ার পর মুশফিক আর মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে এ জয় আসে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে শফিউল ইসলামের গতি আর তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।
ইত্তেফাক/এএএম