ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী সাত্তার ব্যাপারীর স্ত্রী সুমী আক্তার(২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া মধ্যপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

থানার উপ-পরিদর্শক পিযুজ জানায়, সাত্তার ব্যাপারীর গ্রামের বাড়ি হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামে হলেও সুমী আক্তার তার বাবা সেলিম মিয়ার বাড়ি পুখুরিয়ায় থাকত। সেখানে রাতের খাবার খেয়ে দেড় বছরের শিশুপুত্র আবিদকে নিয়ে ঘুমাতে যায় সে। গভীর রাতে বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায় রুমের সিলিং ফ্যানের সাথে সুমির লাশ ঝুলছে। পরে পরিবারের লোকজন খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম