সাদেক হোসেন খোকার মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মেয়র বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাদেক হোসেন খোকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আরও পড়ুন: নতুন আইন কার্যকর শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে: ডিএমপি কমিশনার

ইত্তেফাক/কেকে