‘অনুষ্ঠানটি আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ’

এ সময়ে উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন সোনিয়া হোসেন। আর এই বিষয়টি  বিবেচনা করে ‘রেডিও আমার’ সোনিয়ার নামেই তাকে দিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করাচ্ছে। অনুষ্ঠানের নাম ‘স্ট্যায়িং এলাইভ উইথ সোনিয়া’। যার প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। রেডিও আমারে প্রচারের পাশাপাশি রেডিওটির ফেসবুক পেজেও সরাসরি দর্শক উপভোগ করতে পারবেন সোনিয়া হোসেনের নতুন এই শোটি। রেডিওতে প্রথমবারের মতো এই ধরনের শো নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনিয়া। সোনিয়া বলেন, ‘আমার সকল ভক্ত, দর্শক এবং শ্রোতাদেরকে বলব এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। কারণ অনুষ্ঠানটি আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। আমি আশা করছি, অনুষ্ঠানটি আমার উপস্থাপনায় দর্শক-শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। রেডিও আমার কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য।’ সোনিয়া জানান প্রতি মঙ্গলবার ‘রেডিও আমার’-এর এই অনু্ষ্ঠানের উপস্থাপনা করবেন সোনিয়া। বর্তমানে কর্পোরেট স্টেজ শোগুলো নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন তিনি।