সম্প্রতি ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ট্রানশন বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওআনুল হক, বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং নাফীস আনোয়ার, মার্কেটিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ফাইনালে রানারআপদের মডেল ও চেকবোর্ড তুলে দেয় ট্রানশন বাংলাদেশ লিমিটেড এর সিইও রেজওআনুল হক।
এ টুর্নামেন্ট থেকে বাছাই করা ৩৬ জন ফুটবলার নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। তাদের মধ্য থেকে ৬ কিশোর ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন। আর তাদেরকে এই সুযোগ করে দিচ্ছে ম্যানচেস্টার সিটির অফিসিয়াল পার্টনার স্মার্টফোন ব্রান্ড টেকনো ।
গ্লোবাল ব্র্যান্ড টেকনো ফুটবলের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আসছে। বলা বাহুল্য, টেকনো ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের অফিসিয়াল পার্টনার। ভবিষ্যতে তরুণদের বিশেষ করে ফুটবল নিয়ে আরও কাজ করার ও সহযোগিতা করার আগ্রহ আছে টেকনো মোবাইল ব্র্যান্ড এর।
টেকনোর সিইও রেজওয়ানুল হক এই ব্যাপারে বলেন,‘ফুটবল নিয়ে উন্মাদনা এ দেশের মানুষের মাঝে অনেক আগে থেকেই। টেকনো সর্বদা তরুণদের দিকে মনোনিবেশ করে এবং তাদের স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিতে পরিদর্শন করার সুযোগ নতুন এইসব প্লেয়ারদের মধ্যে এক অন্যরকম অনুপ্রেরনা জাগাবে।‘