ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ ভালোভাবেই মাথাচাড়া দিয়ে উঠেছে। শেষ কিছুদিনে বর্ণবাদের কারণে ম্যাচ বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। এর তীব্রতা এমনই পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশে এসে ফিফা সভাপতি ইনফান্তিনোও এ নিয়ে ম্যাচ বন্ধ রাখার ব্যাপারে ভাবনাটা জানিয়েছিলেন। তবে এতেও বর্ণবাদের প্রকোপ কমছে না মোটেও। গত রবিবার সিরি আতে হেলাস ভেরোনার বিপক্ষে ব্রেসিয়ার বিপক্ষে প্রতিপক্ষ দর্শকদের বর্ণবাদের কবলে পড়েছিলেন সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এরপর বল লাথি মেরে সেই দর্শকদের দিকে মারেন তিনি এবং এক পর্যায়ে মাঠ ছেড়ে চলেই যাচ্ছিলেন। পরে সতীর্থ এবং প্রতিপক্ষে খেলোয়াড়দের চেষ্টায় মাঠে ফিরে আসেন তিনি। এমন প্রতিবাদের জন্যে ইউরোপ জুড়ে প্রশংসায় ভাসছেন ইতালিয়ান এই স্ট্রাইকার।