ভারতের অন্ধপ্রদেশের ঘরোয়া অ্যাথলেটিকসে প্রথম দিন স্বর্ণ জয় করেছিলেন জহির রায়হান। গতকাল দ্বিতীয় স্বর্ণ জয়ের খবর দিয়েছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট মাহফুজুর রহমান শুভ। অনূর্ধ্ব-২০ জুনিয়রদের হাইজাম্পে ২.১০ মিটার উচ্চতায় লাফিয়ে উঠেছেন শুভ। গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর এই অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন।
নৌবাহিনী অ্যাথলেট জহির রায়হান ৪০০ মিটার ইভেন্টে ৪৭.৯০ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জয় করেন। ভারতের বিশেষ আমন্ত্রনে যাওয়া ৫ অ্যাথলেটের মধ্যে অন্যরা হলেন সাইফুল ইসমাইল খান সানি, রাকিবুল ইসলাম, উম্মে হাফসা রুমকি।