জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি ভূমির ওপর নির্মিত পাঁচটি স্থাপনা উচ্ছেদ ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-তেলিকোনা সড়কের সাদিপুর পয়েন্টে সরকারি ভূমির ওপর নির্মিত দুটি, শ্রীধরপাশা পয়েন্টে দুটি ও সাঙ্গিয়ারগাঁও গ্রামে সরকারি গোপাটে থাকা একটিসহ মোট পাঁচটি টিনশেড দোকানঘর উচ্ছেদ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইনে কলকলিয়া বাজারের দুটি ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসিল্যান্ড মো. ইয়াসির আরাফাত জানান, জগন্নাথপুরে নদী-খালসহ সরকারি ভূমি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।