র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল রবিবার বিকালে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নাম মেহেদী হাসান পুষ্প। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান এ তথ্য জানান। এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।