ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

রশিদপুর গ্যাস ফিল্ডে ট্যাংক লরি শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রবিবার থেকে শুরু হওয়া কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করেছে ট্যাংক লরি শ্রমিক ফেডারেশন। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ও বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মো. শাহজাহান ভূইয়া এ তথ্য জানিয়েছেন ।

রবিবার রাতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত হয়। সভায় বাহুবল থানার ওসি কামরুজ্জামান, ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃবৃন্দ ও গ্যাস ফিল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।