পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন—সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন থানার পুলিশ এবং কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।