সাতকানিয়ায় রবিবার রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিকরা কেউ না থাকায় দরজার তালা ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দলিলসহ অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে। সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম চারটি বসতবাড়িতে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঐ এলাকায় চুরি হওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।