ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া মধ্যপাড়া গ্রাম থেকে সোমবার ভোরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সুমী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপ-পরিদর্শক পিযুজ জানান, স্বামী সাত্তার ব্যাপারীর বাড়ি হামেরদী ইউনিয়নের বড়ো হামেরদী গ্রামে হলেও সুমী আক্তার তার বাবা সেলিম মিয়ার বাড়ি পুখুরিয়ায় থাকতো। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।