কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশ এলাকায় বছরব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা হাতে ঝাড়ু নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার করেন। এ সময় উপজেলা পরিষদের সব সড়ক, কার্যালয়, বাসস্থানসমূহ ও এর আশপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।