আদমদীঘির ডালম্বা রাস্তারসংলগ্ন গাছ থেকে সোমবার সকালে আব্দুর রাজ্জাক নামের এক রং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন দাবি করছেন, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
রাজ্জাকের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই কোনোভাবে অত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। জমিজমা নিয়ে কিছু লোকজনের সঙ্গে বিরোধের জেরে বেশ কিছু দিন আগে রাতে রাজ্জাককে পথরোধ করে মারপিট করা হয়। সুরতহালকারী অফিসার এসআই সাঈদ বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।