জেডিসি পরীক্ষার্থীকে ধর্ষণকারীদের গ্রেফতার দাবি

গফরগাঁওয়ে চলতি জেডিসি পরীক্ষার্থী ও উপজেলার দাইরগাঁও দাখিল মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতারের দাবিতে সোমবার মানববন্ধন করা হয়েছে। অনলাইনভিত্তিক সংগঠন গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন গফরগাঁও হেল্পলাইনের আকরাম হোসাইন তাহসিন, মোস্তফা হাসান হূদয়, মো. সুজন ইসলাম প্রমুখ। এতে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়।