ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার ছাইকোলা সরকারপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় সোহেল রানার কাছে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সোহেল রানা নাটোরের গুরুদাসপুর উপজেলার কোয়ালসরা দড়িপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।