স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়া উপজেলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনের সড়কে কোটালীপাড়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম পটু, বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের সভাপতি দিদারুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রেজওয়ান মুন্সি প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।