ঢাকায় আল হারামাইন পারফিউমের নতুন শোরুম উদ্বোধন

দুবাইভিত্তিক সুগন্ধি প্রতিষ্ঠান আল হারামাইন বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। সম্প্রতি রাজধানীর ঝিগাতলাসংলগ্ন সীমান্ত সম্ভারে এই ব্র্যান্ডের পঞ্চম শোরুমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল্লাহ আলী আল মৌদি, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, পরিচালক মো. আশফাকুর রহমান এবং নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ প্রমুখ। এর আগে যমুনা ফিউচার পার্কে তিনটি ও বসুন্ধরা সিটিতে একটিসহ আউটলেটের কার্যক্রম শুরু করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি