হ্যালুইন রাতের ঝড়ে ফিরে এলো ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকা

হ্যালুইনের রাতে প্রবল বেগে ঝড় বইছিল নায়াগ্রা জলপ্রপাতসংলগ্ন এলাকায়। সেই ঝড়ের জেরে ভেসে এলো একটি বিশালাকার নৌকা। ১৯১৮ সালে একটি দুর্ঘটনার পর জলপ্রপাতের কাছে অগভীর খাদে ডুবেছিল জাহাজটি। ১০১ বছর ধরে ডুবে থাকার পর ঝড় তুলে নিয়ে এলো সেটিকে।

এই ঘটনার কথা সম্প্রতি নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে কানাডার অন্টারিও প্রদেশের সরকারি সংস্থা নায়াগ্রা পার্ক। তারা জানিয়েছে ১৯১৮ সালের ৬ আগস্ট একটি দুর্ঘটনায় ডুবে গিয়েছিল ঐ নৌকাটি। হ্যালুইনের রাতে প্রবল ঝড় ও তার জন্য তৈরি হওয়া প্রবল সে াতের জেরে নৌকাটি উঠে এসেছে বলে জানিয়েছেন নায়াগ্রা পার্ক কমিশনের সিনিয়র ম্যানেজার জিম হিল। নৌকাটিকে ভেসে যেতে দেখে সেখানে থাকা দুই ব্যক্তি নৌকাটিকে আটকানোর চেষ্টা করেছিলেন। তারা নৌকার নীচের দরজা ধরে নৌকার গতি কমানোর চেষ্টা করেছিলেন। পার্ক কর্তৃপক্ষ ও ইউএস কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়েছে।              —আনন্দবাজার পত্রিকা