আজ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে তিনি সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করবেন। আজ বিকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাত্ করবেন। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। আগামীকাল বুধবার নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এলিস ওয়েলস বৃহস্পতিবার কক্সবাজারে যাবেন। সেখানে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ঐদিনই তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।