তানোরে ছেলের হাতে বাবা খুন হওয়ার রহস্য দেড় বছর পর উদ্ঘাটন

রাজশাহীর তানোরে ছেলে হেমান্ত হেমরমের (২৮) হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা চোনাই হেমরম (৬৫)। প্রায় ১৮ মাস আগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সন্তানকে গত পহেলা নভেম্বর আটক করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ। একইসঙ্গে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতা হত্যার নির্মম কাহিনী লিপিবদ্ধ করেছে পুলিশ।