গ্রিসের রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ অভিবাসী উদ্ধার

ব্রিটেন ও ফ্রান্সের পর এবার গ্রিসের উত্তরাঞ্চলে রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল তাদের উদ্ধার করা হয়। এদের অধিকাংশই আফগানিস্তানি। পুলিশ জানিয়েছে, ট্রাকটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জানথি শহরের মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় ট্রাকে লুকিয়ে থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানতে কাছের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটেনে লরি থেকে ৩৯ মরদেহ এবং শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে পুলিশ। —ডেইলি সাবাহ