আরিচার যমুনায় দুই স্পিডবোটের সংঘর্ষ আহত পাঁচ

আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল সোমবার সন্ধ্যায় দুটি স্পিডবোটের সংঘর্ষে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত এক যাত্রীকে পুলিশ স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, এ রুটের পাবনার আমিনপুর থানা এলাকায় স্পিডবোট দুটির সংঘর্ষ হয়। জানা গেছে, পাবনা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবোঝাই দুটি স্পিডবোট যমুনা বক্ষের ঐ স্থান অতিক্রমকালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।