বিদেশি গরু গো-মাতা নয়, আন্টি: বিজেপি নেতা

ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ ও গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষের দাবি, বিদেশি গরু গো-মাতা নয়, আন্টি। 

সোমবার বর্ধমানের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রঙ সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না। 

সংবাদমাধ্যমে দিলীপ ঘোষের এমন খবর  প্রকাশের মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। শুরু হয় নানা তর্ক বিতর্ক। 

ইত্তেফাক/এসআর