ফরিদপুরের চরভদ্রাসন থানা ছাত্রলীগের সম্মেলন-২০১৯ সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রাত ৮টার দিকে কামরুল হাসানকে সভাপতি ও হাসিবুল হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ শামীম।
থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ খান লাভলু, সাবেক সহ-সম্পাদক শামীম মীর মালত, এম মাইনুল হুসাইন রাজন সহ-সভাপতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ফদিপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি, সাইফুল আলম সোহাগ, মোঃ সবুজ মোল্লা সনেট, সৌরভ সাহা, ভি.পি.সরকারি রাজেন্দ্র কলেজ মোঃ নুর হোসেন মারুফ, জি.এস আসিফ ইমতিয়াজ সজল ও সাবেক সহ-সভাপতি গুলশান থানা ছাত্রলীগের খান সবুজ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি