প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:গণিত

প্রাথমিক গণিত সংক্ষিপ্ত প্রশ্ন

চেষ্টা করো আত্মবিশ্বাস বাড়বে

                              

১.একটি বই ১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে বইটির ক্রয়মূল্য কত?

২.বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

৩.এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রিয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

৪.০.৫৪ কে শতকরায় প্রতীক % ব্যবহার করে প্রকাশ কর।

৫.একটি খাতা ১০০ টাকায় ক্রয় করে ১২৫ টাকায় বিক্রয় করলে লাভ কত % হবে?

৬.বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।

৭.একটি বইয়ের ক্রয়মূল্য ১৫০ টাকা এবং বিক্রয়মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?

৮.একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৮% লাভে বিক্রয়মূল্য কত?

৯. ১০০ টাকার ১০% এর সাথে ১০ টাকার ১০০% যোগ করলে কত হয়?

১০. একটি কলম ২০০ টাকায় কিনে ২২০ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

১.সামান্তরিক কাকে বলে?

২.একটি বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কী?

৩. চাঁদা ব্যবহার করে একটি ৬০০ কোণ আঁক।

৪.চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি?

৫. ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত?

৬.যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে কী বলা হয়?

৭.একটি বৃত্তের ব্যাসার্ধ ২.৫ সেন্টিমিটার হলে ব্যাস কত?

৮.সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ।

৯.ABCD সামান্তরিকের কোন কোণগুলো সমান?

১০.যে চতুর্ভুজের চারটি বাহু সমান, তাকে কী বলে?