ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

ইরাকে গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অক্টোবরের শুরু থেকে চলে আসা সরকার বিরোধী বিক্ষোভ দমাতে সরকার গত এক সপ্তাহের সহনশীল অবস্থান থেকে সরে এসে পূর্বের মতো কঠোর অবস্থানে যাওয়ার ফলেই অল্প সময়ে এত বেশি প্রাণহানীর ঘটনা ঘটলো। খবর রয়টার্স’র।

সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় নিহত হন আরও ৫ জন। এর আগে কয়েকদিন পুলিশ বিক্ষোভকারীদের দমাতে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করলেও সোমবার থেকে তাজা গুলি ব্যবহার শুরু করছে। 

আরও পড়ুন: কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করায় জরিমানা

অক্টোবরে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত অন্তত ২৬০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে বিক্ষোভ শুরুর প্রথম সপ্তাহে। 
বিক্ষোভ দমাতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছিলেন বিক্ষোভকারীরা ঘরে ফিরে গেলে তিনি পদত্যাগ করবেন।  তবে তার এই আশ্বসে বিক্ষোভ কমেনি বরং মাত্রা আরও বেড়েছে। 

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নাগরিক সেবা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগে গত ১ অক্টোবর থেকে বিক্ষোভ করে আসছে ইরাকি জনগণ।

ইত্তেফাক/এসইউ