আরবান থিংকারস ক্যাম্পাসের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার পারটিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম (পিডাপ) এবং বাংলাদেশ আরবান ফোরাম (বিইউএফ)-এর উদ্যোগে আরবান থিংকারস ক্যাম্পাস (ইউটিসি)-এর ওপর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিল ‘এসডিজি ও নতুন নগর এজেন্ডা বাস্তবায়ন : প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ’।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিইউএফের অ্যাডভাইজার মোস্তফা কাইয়ুম খান। বিষয়বস্তুর ওপর বক্তব্য রাখেন পিডাপের নির্বাহী পরিচালক ও আরবান থিংকারসের ক্যাম্পাস সমন্বয়কারী কাজী বেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। —প্রেস বিজ্ঞপ্তি