ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাশ ৩য় বর্ষ পরীক্ষার ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (৪১৪) ও উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র (৪৮৩) বিষয়ে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উক্ত দুটি বিষয়ের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। -প্রেস বিজ্ঞপ্তি