চট্টগ্রামে ‘উইচাই’ মেরিন ইঞ্জিনের প্রমোশনাল কনফারেন্স

চট্টগ্রাম অফিস ‘উইচাই’ মেরিন ইঞ্জিনের প্রমোশনাল কনফারেন্স গতকাল মঙ্গলবার নগরীর লালখান বাজারস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। উইচাই বাংলাদেশের একমাত্র (হাইস্পিড) ডিলার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ এই কনফারেন্সের আয়োজন করে। মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন রেজা (রাসেল)-এর সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উইচাইয়ের কান্ট্রি প্রধান মি. ইয়ান শিনচাও, কান্ট্রি ম্যানেজার মি. শাহজী, প্রজেক্ট ম্যানেজার লিইউ জিও, উইচাই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সুজায়েত আকবর, মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের ডিলার মো. মফিজুর রহমান প্রমুখ।