বিএনপি থেকে এম মোরশেদ খানের পদত্যাগ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পাঠিয়েছেন। ভাইস চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। মহাসচিবের মাধ্যমে দলের চেয়ারপারসনের কাছে পদত্যাগের চিঠি লিখেছেন মোরশেদ খান।