বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাড্ডা থানা শাখা গঠিত

গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ বাড্ডায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাড্ডার সাংস্কৃতিক কর্মীদের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাড্ডা থানা শাখার আহ্বায়ক মো. শহীদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানাসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় মো. শহীদুল্লাহ কায়সারকে সভাপতি, ডা. আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাড্ডা থানা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কোনো ভুঁইফোঁড় সংগঠন নয়। এই সংগঠনটি জাতির ক্রান্তিকালে ৭৫-এর পর বঙ্গবন্ধুকে হত্যার পর আলমগীর কুমকুম ও সারাহ বেগম কবরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়। এই সংগঠনটি ৪২ বছর ধরে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি