চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে চাক্তাই পর্যন্ত লিংক রোড নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা সরকারি বিধি অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বুধবার পূর্ব বাকলিয়া বজ ঘোনা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে স্থানীয় বাসিন্দারদের জোরপূর্বক বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জায়গাজমি দখল করে বালি ভরাট করা হচ্ছে। ক্ষতিপূরণের জন্য সিডিএর সংশ্লিষ্ট বিভাগে ফাইল জমা দিয়ে দিনের পর দিন ধরনা দিয়েও টাকা পাওয়া যাচ্ছে না। তৈয়ব বাবুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহজাহান, মো. মানিক, মো. ইসমাইল।