ঠোঁট-কাটা, তালু-কাটা, মুখের নানা সমস্যা এবং আগুনে পোড়া ৭০ জন রোগীর সার্জারি চিকিত্সায় আর্থিক সহায়তা দিয়েছে বহুজাতিক জ্তালানি কোম্পানি শেভরন। অলাভজনক প্রতিষ্ঠান রোটাপ্লাষ্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটের পার্ক-ভিউ মেডিকেল কলেজে এ সেবা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার সিলেটের একটি হোটেলে ওই চিকিত্সা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রোটাপ্লাস্ট’র মেডিকেল টিম লিডার ডা. আন্নে ডিলানে, শেভরনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইসমাইল চৌধুরী, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট নিল মিনগাস এবং পার্ক-ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আবদুস সালাম। -প্রেস বিজ্ঞপ্তি